গুরুত্বপূর্ণ: SF Solution BD একটি বেসরকারি কনসালটেন্সি ও ডকুমেন্টেশন সহায়তা সেবাদাতা। আমরা কোনো সরকারি অফিস, কর্তৃপক্ষ বা সরকারি ওয়েবসাইটের প্রতিনিধিত্ব করি না।
১. সেবার পরিধি
ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য সাধারণ পরিচিতি হিসেবে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সেবার কাজের স্কোপ, প্রয়োজনীয় কাগজপত্র, সরকারি ফি, কনসালটেন্সি চার্জ ও সময়সীমা কাজ শুরুর আগে আলাদাভাবে নির্ধারিত হতে পারে।
২. সরকারি সিদ্ধান্ত ও সময়
লাইসেন্স, নিবন্ধন, অনুমোদন বা সরকারি ডকুমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরকারি সার্ভার, যাচাই, পরিদর্শন, নীতি পরিবর্তন বা অতিরিক্ত ডকুমেন্টের কারণে সময় বাড়তে পারে।
৩. গ্রাহকের দায়িত্ব
- সঠিক, হালনাগাদ ও বৈধ তথ্য/ডকুমেন্ট প্রদান করা;
- চাহিদা অনুযায়ী সময়মতো অতিরিক্ত কাগজপত্র দেওয়া;
- কাজ শুরুর আগে সম্মত চার্জ ও সরকারি ফি সম্পর্কে নিশ্চিত হওয়া;
- মিথ্যা, পরিবর্তিত বা বেআইনি ডকুমেন্ট প্রদান না করা।
৪. চার্জ ও পেমেন্ট
কনসালটেন্সি ফি এবং সরকারি/তৃতীয় পক্ষের ফি এক নয়। সেবা অনুযায়ী অগ্রিম বা ধাপে পেমেন্ট প্রয়োজন হতে পারে। পেমেন্টের আগে লিখিত/WhatsApp কনফার্মেশন সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়।
৫. ওয়েবসাইটের তথ্য
আইন, সরকারি ফি, ফর্ম বা প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ওয়েবসাইটের তথ্য নিয়মিত হালনাগাদের চেষ্টা করা হলেও প্রতিটি তথ্য সর্বদা সর্বশেষ অবস্থায় থাকবে এমন নিশ্চয়তা দেওয়া হয় না।
৬. সেবা এলাকা
বর্তমানে SF Solution BD-এর এই ওয়েবসাইটে প্রচারিত সেবা শুধুমাত্র ঢাকা সিটির জন্য।
